1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

টি-টোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশের মেয়েরা

  • আপডেটের সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩

শ্রীলঙ্কার কাছে ১-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামে দু’দল। জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচ হেরে সিরিজ হারলো বাংলার মেয়েরা।

তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। হর্ষিতা সমরবিক্রমা ও নীলাক্ষী ডি সিলভার অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। হর্ষিতা সমরবিক্রমা ৪২ বলে ৫১ ও নীলাক্ষী ডি সিলভা ৩৯ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে রাবেয়া, নাহিদা ও ফাহিমা নেন ১টি করে উইকেট।

১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলার মেয়েরা। দলের পক্ষে সোবানা মোস্তারি ২৫ বলে ৩০ ও অধিনায়ক নিগার সুলতানা ৩৩ বলে ৩১ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে উদেশিকা প্রবোধনী, কাবিন্দী ও ইনোকা রানাবীরা নেন ২টি করে উইকেট। এই হারে ২-১ ব্যবধানে সিরিজ হারলো বাংলাদেশ।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo