1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

১৯৯২ এর পুনরাবৃত্তি ঘটাতে চান বাবর

  • আপডেটের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

চলমান টি-২০ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের সন্নিকটে গিয়েছিল পাকিস্তান। তবে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপের ফাইনালে এখন পাকিস্তান। ইমরান খানের নেতৃত্বে ১৯৯২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় পাকিস্তান। সেই বিশ্বকাপের ফাইনালে ২২ রানে ইংল্যান্ডকে হারায় পাকিস্তান। এবারের ফাইনালেও ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

ফাইনালে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে বাবর আজম বলেন, ‘হ্যাঁ, ১৯৯২ সালের সেই বিশ্বকাপের সঙ্গে মিল তো আছেই। আমরা ট্রফিটা জেতার চেষ্টা করব আর এই দলটার অধিনায়কত্ব করাও গর্বের। ইনশাআল্লাহ আগামীকালের ম্যাচে আমরা নিজেদের শতভাগ উজাড় করে দেব।’

শুরুটা খারাপ হলেও পাকিস্তান যোগ্য দল হিসেবেই ফাইনালে ওঠেছে মনে করেন বাবর আজম। তিনি আরও বলেন, ‘প্রথম দুই ম্যাচ হারের পর মাশুল দিতে হয়েছিল দলকে। তবে শেষ চার ম্যাচে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা সত্যিই অসাধারণ। আমরা ভালো ক্রিকেট খেলেছি। ফাইনালেও তা ধরে রাখার চেষ্টা করব।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo