1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ

‘ভারতের বিপক্ষে জয়ের সুযোগ আছে বাংলাদেশের’

  • আপডেটের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২

বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শনিবার সিলেটে শুরু হয়েছে নারী এশিয়া কাপের অষ্টম আসর। এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই এবারের আসরে খেলতে নেমেছে বাংলাদেশের মেয়েরা।

২০১৮ সালে সর্বশেষ নারী এশিয়া কাপে ভারতেকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ার সেরা হয় বাংলাদেশ। এবারেও শিরোপা জয়ের ব্যাপারে আত্নবিশ্বাসী জ্যোতিরা। আর এই শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় বাঁধা হতে পারে সেই ভারত।

তবে, ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সুযোগ দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ভারত অনেক শক্তিশালী হলেও বাংলাদেশেরও জয়ের সম্ভবনা দেখছেন তিনি।

শনিবার (১ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে পাপন বলেন, ‘বাংলাদেশ ভালো, তবে ভারত গত এক বছরে অনেক উন্নতি করেছে। ভারত নারী ক্রিকেটে অনেক শক্তিশালী দল। সবচেয়ে শক্তিশালী তো অস্ট্রেলিয়া, এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড। সেই ইংল্যান্ড, নিউজিল্যান্ডের সাথেই জিতেছে ভারত। সেদিক থেকে তারা তো এগিয়ে অনেক। ২০১৮ এশিয়া কাপের পর ভারতের বিপক্ষে আমাদের খেলা হয়নি। তারপরও আমি মনে করি, আমাদের সুযোগ থাকবে।’

বাংলাদেশ নারী ক্রিকেট দল অনেক উন্নতি করলেও তাদের দিকে সঠিক নজর না দেওয়া নিজেদের ব্যর্থতা মনে করে তিনি আরও বলেন, ‘মেয়েরা অনেকদিন ধরেই ভালো খেলছে। আমরা দেখছি না, তাকাচ্ছি না এটা আমাদের ব্যর্থতা। বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এর আগেও হয়েছে, বাছাই উতরে বিশ্বকাপ খেলেছে। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে, সাফ গেমসে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে। সবচেয়ে ভালো কথা হল আমাদের দলটা গত ৪ বছর ধরে প্রায় একই দল। ৮-৯ টা খেলোয়াড় একদম পাকা।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo