1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

‘বিশ্বকাপের আগেই ফিরছেন শাহিন আফ্রিদি’

  • আপডেটের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

পাকিস্তানের ভক্তদের সুখবর দিলেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। বিশ্বকাপের আগেই ফিরেতে পারেন দলে। হাঁটুর ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন দল থেকে।

এশিয়া কাপেও তার সার্ভিস পায়নি পাকিস্তান। যা বেশ ভুগিয়েছে পুরো দলকে। আর তাই আসন্ন টি-২০ বিশ্বকাপে তিনি দলে ফিরবেন কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন পাকিস্তানের সমর্থকরা।

তবে, তাদের সেই শঙ্কা কিছুটা দূর করলো আফ্রিদি নিজেই। তার ইনজুরির পুনর্বাসন প্রক্রিয়া চলছিলো লন্ডনে। আর সেখান থেকেই টুইটারে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন আফ্রিদি। ভিডিওতে অল্প রানাআপে বোলিং করেছেন তিনি। আর সেই ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘আপনার সাফল্য নিজের প্রতিজ্ঞার ওপর নির্ভর করে না, সাফল্য নির্ভর করে আল্লাহর ওপর।’

তার এমন ভিডিও দেখে বেশ আশাবাদী পাকিস্তানি সমর্থকরা। সেই ভিডিওটিতে অনেকেই নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। টুইটার ব্যবহারকারী একজন লিখেছেন,  ‘অনেক দিন পর আপনার বল করা দেখতে পেয়ে দারুণ লাগছে। আপনার জন্য দোয়া রইল। আশা করছি, শিগগিরই আপনাকে দেখতে পাব।’ অন্য আরও এক ভক্ত লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo