1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে পাঠানো হল আসছে ৭২ ঘণ্টায় সারাদেশে বজ্রবৃষ্টি: কিছু এলাকায় ভারী-অতিভারি বর্ষণের শঙ্কা

প্রতি কলড্রপে ৩০ সেকেন্ড ফেরত পাবেন গ্রাহক

  • আপডেটের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
FILE PHOTO: Ukrainian service personnel use searchlights as they search for drones in the sky over the city during a Russian drone strike, in Kyiv, Ukraine, December 6, 2024. REUTERS/Gleb Garanich/File Photo

মোবাইল ফোনে প্রতি কলড্রপের জন্য তিনটি পালস (৩০ সেকেন্ড) ফেরত পাবেন গ্রাহক। আগামী ১ অক্টোবর থেকে তা কার্যকর হবে। বিটিআরসি থেকে মোবাইল অপারেটরদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিটিআরসি মিলনায়তনে কলড্রপ নিয়ে  এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জবাবদিহিতা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে সব মোবাইল অপারেটর অভিন্ন ইউএসএসডি কোর্ডের (*১২১*৭৬৫#) মাধ্যমে একজন গ্রাক পূর্ববর্তী দিন, সপ্তাহ, মাসিক অননেট কলড্রপের জানতে পারবেন। এতদিন একজন গ্রাহকের কী পরিমাণ কলড্রপ হয়েছে, তা জানতে পারতেন না। এখন নির্দিষ্ট কোর্ড ডায়াল করে তা জানা যাবে।

বিটিআরসি বলছে, এতদিন রবি ও গ্রামীণফোন ৩ নম্বর থেকে ৭ নম্বর পর্যন্ত কলড্রপে ক্ষতিপূরণ দিত। বাংলালিংক দিতো ২ নম্বর থেকে ৬ নম্বর ক্ষতিপূরণ দেয়। অথচ বিটিআরসির প্রতিবেদনে দেখা গেছে, মে মাসে গ্রামীণফোনের একবার কলড্রপ হয়েছে ৬৮.৮৯ শতাংশ; রবির ৫৮.৬১ শতাংশ ; বাংলালিংকের ৭১.২০ শতাংশ। গড়ে সব অপারেটরের প্রথম কলড্রপ হয়েছে ৬৮.৮৪ শতাংশ। এসব কলড্রপের বিপরীতে কোনো ক্ষতিপূরণ পাননি গ্রাহকরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo