1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

করোনায় আক্রান্ত সিইসি

  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তার একান্ত সচিব রিয়াজউদ্দিন বৃহস্পতিবার নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত থেকে জ্বর ছিল সিইসির। বৃহস্পতিবার সকালে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

এদিকে সিইসির অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

ইসির উপসচিব শাহ আলম স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

অসুস্থ থাকায় বুধবার সকালে নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি সিইসি। তাকে ছাড়াই দ্বাদশ ভোটের কর্মপরিকল্পনা প্রকাশ করে ইসি।

সাংবিধানিক প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, ‘গত মঙ্গলবার রাত থেকেই শরীর খারাপ ছিল; রাতে জ্বর ছিল৷ সকালে শরীর ব্যথা; জ্বর, নরমাল ফ্লু হলে যা হয়। সকালে বাসা থেকে ডেঙ্গু ও করোনা টেস্টের স্যাম্পল নিয়ে যাওয়া হয়েছে।’

কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিইসির অনুপস্থিতির প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনার (ইসি) আহসান হাবিব খান বলেছিলেন, ‘আজ আমাকে এখানে প্রধান অতিথির ভাষণটা দিতে হবে। এটা আমরা সকালেই বুঝতে পারলাম।

‘আমি ব্যক্তিগতভাবে সিইসির অনুপস্থিতিটা ফিল করছি। তার আশু রোগমুক্তির জন্য দোয়া করছি।’

গত ফেব্রুয়ারিতে দেশের নির্বাচনব্যবস্থার দায়িত্বভার নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। দায়িত্ব পাওয়ার সাড়ে ছয় মাসের মাথায় দ্বাদশ সংসদের ভোটের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo