1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

বাজারে নতুন মোবাইল, স্মার্টঘড়ি

  • আপডেটের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

বাজারে এলো তিনটি নতুন মডেলের স্মার্টফোন। রিয়েলমির এই ফোনগুলোর মধ্যে দুটি সেট ৫জি সমর্থিত। এছাড়া ওয়ালটন নিয়ে আসছে দুটি মডেলের স্মার্টঘড়ি।

তিনটি ফোন নিয়ে এলো রিয়েলমি

রিয়েলমি তিনটি নতুন ডিভাইস রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি, ৯ প্রো ৫জি এবং প্যাড মিনি দেশের বাজারে এনেছে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম-সহ রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি লাইট শিফট ডিজাইনের সানরাইজ ব্লু এবং অরোরা গ্রিন এই দুইটি রঙে পাওয়া যাবে। এই ফোনটির দাম ৩৯ হাজার ৯৯০ টাকা।

এছাড়া রিয়েলমি ৯ প্রো এর দাম ৩১ হাজার ৯৯০ টাকা।

এদিকে রিয়েলমি প্যাড মিনি-তে থাকছে এই দামের মধ্যে ইউনিবডি ডিজাইন। থাকছে ৮.৭ ইঞ্চি ও ৭.৬ মিলিমিটার আল্ট্রা-স্লিম ডিসপ্লে। ডিভাইসটির নিখুঁত আকার এর ব্যবহারকারীদের বড় স্ক্রিনের ডিভাইসের চাহিদা পূরণ করবে। ৬৪০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারির কারণে এর ব্যবহারকারীরা হঠাৎ চার্জ শেষ হয়ে যাওয়া থেকে চিন্তামুক্ত থাকবেন।

দুই মডেলের স্মার্টওয়াচ

নতুন দুই মডেলের স্মার্টওয়াচ বাজারে ছাড়ছে ওয়ালটন। ওয়ালটনের ওয়াচ ডিভাইস টিক’র প্যাকেজিংয়ে ডাব্লিউএসডব্লিউডি এবং ডাব্লিউএসডব্লিউই মডেলের স্মার্টওয়াচগুলো পাওয়া যাবে কয়েকটি ভ্যারিয়েন্টে।

তিনটি রঙের স্মার্টওয়াচগুলোতে থাকছে হার্ট রেট কাউন্ট, স্লিপ মনিটরিং, ব্লাড প্রেসার, ব্লাড অক্সিজেন, বাংলা ইউআই, ব্লুটুথ কলিং ও লাউড স্পিকার মিউজিক, স্টপওয়াচ, স্মার্ট রিমাইন্ডার, ফিমেল হেলথ, মোশন জেসচার, পেস কাউন্টিং, টাইমিং, ফটো কন্ট্রোল, নব বাটন, ব্লুটুথ ৫.০ এবং ৩.০, আইপি ৬৭ ওয়াটার রেজিস্ট্যান্ট, রোটেড বাটন কন্ট্রোল, রিয়েল টাইম ওয়েদার আপডেটসহ সব ফিচার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo