1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ

বাংলাদেশকে সুযোগ না দিয়ে ‘ব্যাটিং প্র্যাকটিস’ করলো শ্রীলঙ্কা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসের সুযোগ না দিয়ে নিজেরাই ব্যাটিং করে গেল শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা ৯০ ওভারে ৬ উইকেটে ২৬০ রান তোলার পর ড্র মেনে নেয় দুই পক্ষ। প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। জবাবে ৪৬৫ রান করে বাংলাদেশ।

আজ চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিন। এই ম্যাচ জিততে হলে দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই সফরকারীদের অল্প রানের মধ্যে অলআউট করতে হতো। কিন্তু সেটা সম্ভব হয়নি। সকালের সেশনে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ম্যাচে উত্তেজনা তৈরি হয়েছিল। কিন্তু নিরোশান ডিকবেলা ও দিনেশ চান্দিমাল প্রতিরোধে গড়ে তোলেন।

প্রথম সেশনে বাংলাদেশের সাফল্য বলতে কেবল তাইজুল ইসলামের দুই উইকেট শিকার। এর আগে গতকাল চতুর্থ দিনের শেষ বিকালেও বাংলাদেশের সফল বোলার ছিলেন তাইজুল। দুটি উইকেটই তার শিকার। এর মধ্যে একটি রানআউট। এই ইনিংসে চারটি উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাইজুল ইসলাম।

প্রথম ইনিংসে ১৯৯ রান করা লঙ্কান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুজ হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। আর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড গেছে নাঈম ইসলামের হাতে, প্রথম ইনিংসে ১০৫ রান দিয়ে বাংলাদেশি স্পিনার নেন ৬ উইকেট।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo