1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
জুনের মধ্যেই মাঠ থেকে সব সেনা প্রত্যাহার, ব্যারাকেই ফিরবে সদস্যরা নাসির-তামিমা মামলার রায় ঘোষণা ১০ জুন সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

  • আপডেটের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। সে উপলক্ষে এবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার (২৪ এপ্রিল) ঘোষিত এই দলে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদের। চোটের কারণে তিনি যে থাকছেন না তা আগেই জানা গিয়েছিল। দলে ফিরেছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এর বাইরে আর কোনো চমক নেই।

বাদ পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। আর শরিফুল ইসলামকে রাখা হলেও তার খেলা নির্ভর করছে চোট থেকে কত দ্রুত সেরে ওঠতে পারেন, তার ওপর।

একনজরে বাংলাদেশ দল

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস,  মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রেজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo