1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ

৫৩ রানে অলআউট করে টাইগারদের লজ্জা দিলো প্রোটিয়ারা

  • আপডেটের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

এমন ব্যাটিংকে কী বলে আখ্যা দেওয়া যায়? ছন্দপতন, বিপর্যয়, লজ্জা অথবা হতশ্রী! আপনি যেভাবেই এটিকে সংজ্ঞায়িত করেন না কেন, বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম লজ্জার পরাজয় এটি। দ্বিতীয় ইনিংসে মুমিনুল বাহিনীকে মাত্র ৫৩ রানে অলআউট করে দিয়ে ২২০ রানের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

গতকাল শেষ বিকেলে ২৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সবাই আশা করেছিল, এবার হয়তো কিছু একটা ঘটতে যাচ্ছে। কিন্তু ওই কিছু একটা যে টাইগারদের এমন ব্যাটিং বিপর্যয়, সেটা কে ভেবেছিল! মাত্র ৮ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর স্কোরবোর্ডে ১১ রান যোগ করলে দিনের খেলা শেষ হয়ে যায়।

তখন সবাই বলেছিল, ভাগ্যিস ম্যাচ রেফারি দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেছেন। নয়তো আরও যে কয়টি উইকেট যেত তা বলা মুশকিল। অপরাজিত ছিলেন নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। তাই সবাই এটাও আশা করেছিল যে, পঞ্চম দিন হয়তো ঘুরে দাঁড়াবে প্রিয় বাংলাদেশ। কিন্তু সেটা আর হয়নি। আগের দিনের ব্যাটিং বিপর্যয়ই বজায় ছিল। মাত্র ৫৩ রানে অলআউট হয়ে গেছে লাল-সবুজ বাহিনী।

সবাই ছিলেন আশা-যাওয়ার মিছিলে। আউটগুলোও ছিল দৃষ্টিকটু। আজ (৪ এপ্রিল) বাংলাদেশের বাকি থাকা ৭ উইকেটের পাঁচটিই নিয়েছেন কেশাভ মহারাজ। আগের দিনও দুটি উইকেট নেন এই স্পিনার। তিনি ১০ ওভারে মাত্র ৩২ রান খরচায় উইকেটগুলো শিকার করেন। বলতে গেলে তিনি একাই টাইগারদের ধসিয়ে দিয়েছেন। অন্য তিনটি উউকেট নিয়েছেন সিমন হার্মার। তিনি ৯ ওভারে মাত্র ২১ রান খরচায় উইকেটগুলো নেন।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৬ রান করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া তাসকিন আহমেদ করেন ১৪ রান। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। রানের খাতা খুলতে পারেননি পাঁচ জন! তারা হলেন- সাদমান ইসলাম, মুশফিকুুর রহিম, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন। বাকি ব্যাটারদের রান যথাক্রমে ৪, ২, ২ ও ৫!

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo