1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে চমক, অভিজ্ঞদের অবনমন

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

নতুন মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এতে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের অবনমন ঘটেছে। বিপরীতে তরুণ ক্রিকেটারদের উন্নতি ঘটেছে।

চারটি ক্যাটাগরিতে মোট ২৭ জন ক্রিকেটারকে রাখা হয়েছে। সর্বোচ্চ এ+ ক্যাটাগরিতে মাত্র তিন জন জায়গা পেয়েছেন। তারা হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরা। এছাড়া এ ক্যাটাগরিতে ৫ জন, বি ক্যাটাগরিতে ৭ জন ও সি ক্যাটাগরিতে ১২ জন।

এ+ ক্যাটাগরির বেতন ৭ কোটি রুপি, এ ক্যাটাগরি ৫ কোটি রুপি, বি ক্যাটাগরি ৩ কোটি রুপি ও সি ক্যাটাগরি ১ কোটি রুপি।

চুক্তিতে এক গ্রেড উন্নতি হয়েছে আক্সার প্যাটেল, শ্রেয়াস আইয়ার ও মোহাম্মদ সিরাজের। তারা সি ক্যাটাগরি থেকে বি তে এসেছে। এক গ্রেড অবনতি হয়েছে অভিজ্ঞ আজিঙ্কা রাহানে, পূজারা, ইশান্ত শর্মা, ভুবেনেশ্বর কুমার, উমেশ যাদব, মায়াঙ্ক আগারওয়াল ও ঋদ্ধিমান সাহার। এদের মধ্যে রাহানে, পূজারা, ইশান্ত শর্মা এ থেকে বি গ্রেডে এবং ভুবেনেশ্বর কুমার, উমেশ যাদব, মায়াঙ্ক আগারওয়াল ও ঋদ্ধিমান সাহা বি থেকে সি গ্রেডে নেমে গেছে।

দুই ধাপ অবনতি হয়েছে শিখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়ার। তারা এ থেকে সি তে নেমে গেছেন। এর বাইরে প্রথমবারের মতো চুক্তির আওতায় এসেছেন সূর্যকুমার যাদব। চুক্তি থেকে বাদ পড়েছেন কূলদীপ যাদব ও নভদীপ সাইনি।

একনজরে বিসিসিআইয়ের ২০২১-২২ মৌসুমের কেন্দ্রীয় চুক্তির তালিকা

গ্রেড এ প্লাস: রোহিত শর্মা, বিরাট কোহলি ও জাসপ্রীত বুমরাহ।

গ্রেড এ: লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, রিশাভ পান্ট ও মোহাম্মদ শামি।

গ্রেড বি: আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পুজারা, ইশান্ত শর্মা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, শ্রেয়াস আইয়ার ও মোহাম্মদ সিরাজ।

গ্রেড সি: শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, সূর্যকুমার যাদব, মায়াঙ্ক আগারওয়াল, শুবমান গিল, হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার ও যুযবেন্দ্র চাহাল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo