1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে

বিব্রতকর হারে রেকর্ড গড়ে বাংলাদেশের পাশে ইংল্যান্ড

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

বছরের শেষটা সুন্দর হলো না ইংল্যান্ডের। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে টানা তিন হারে সিরিজ হাতছাড়া ইংলিশদের। শুধু তাই নয়, অ্যাশেজ টেস্টের তৃতীয় ম্যাচে ইংনিংস ব্যবধানে হারা ইংলিশদের অনাকাঙ্ক্ষিত একটি রেকর্ডেও নাম উঠে গেল। যে রেকর্ড এতদিন ছিল বাংলাদেশের দখলে।

বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৮ রানে ইনিংস গুটিয়ে যায় জো রুটদের। এতেই এক ইনিংস ও ১৪ রানে হেরে যায় তারা। এই বছর এটি ইংলিশদের নবম টেস্ট হার। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি হারের রেকর্ডে বাংলাদেশকে স্পর্শ করল তারা। ২০০৩ সালে টানা ৯টি টেস্ট হেরেছিল দু’বছর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশ।

অবশ্য রেকর্ড হলেও দুই দলের একটা বড় পার্থক্য আছে। বাংলাদেশ ওই বছর ৯ টেস্ট খেলে হেরেছিল সবকটি। ইংল্যান্ড এ বছর ১৫ টেস্ট খেলে হারল ৯টিতে। তবে রেকর্ডটি যখন সবচেয়ে বেশি হারের, দুই দলই এখন পাশাপাশি।

এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ ৮টি হারের রেকর্ডেও সবচেয়ে বেশিবার নাম আছে ইংল্যান্ডের। চার দফায় এই অভিজ্ঞতা আছে ইংলিশদের- ১৯৮৪, ১৯৮৬, ১৯৯৩ ও ২০১৬ সালে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ৩টি ভিন্ন বছরে হেরেছে ৮টি করে টেস্ট-২০০৪, ২০০৫ ও ২০১৫ সালে। একই কাতারে থাকা বাংলাদেশ ৮ টেস্ট হেরেছে ২০০২ সালে ও ২০০৮ সালে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo