1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মেসিকে বড় ধরনের দুঃসংবাদ দিলেন আদালত

  • আপডেটের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

ব্যালন ডি’অর জয়ের পর আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সময়টা খুবই খারাপ যাচ্ছে। পুরস্কার পাওয়ার পর দিনই অসুস্থ হয়ে পড়েন তিনি। এবার আরও বড় ধরনের দুঃসংবাদ পেলেন পিএসজির এই তারকা ফুটবলার। 

স্পেনের কাতালুনিয়া শহরে তার ২৬ মিলিয়ন পাউন্ডের (৩০০ কোটি টাকা) হোটেলটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন স্থানীয় একটি আদালত। স্প্যানিশ সংবাদমাধ্যম এল কনফিডেন্সিয়ালের বরাতে এ খবর প্রকাশ করেছে দ্য সান।

মিম সিটগেস নামের ৭৭ বেডরুমের ওই হোটেলটি শহরের নিয়ম অনুযায়ী নির্মাণ না হওয়ার কারণেই এমন নির্দেশ দিয়েছেন আদালত। স্পেনের দৈনিক এল কনফিডেনশিয়াল জানিয়েছে, তবে হোটেলটি এখনই ভাঙা হবে না। নির্দেশটি এখনও মুলতবি আছে। তবে এমন নির্দেশনার বিষয়ে মেসির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।

২০১৭ সালে মেসির ৩০০ কোটি টাকা বিনিয়োগে সমুদ্র থেকে ১০০ ফুট দূরে ‘মিম সিটগেসে’ হোটেলটি নির্মিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo