1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে

সাকিব-তাসকিনদের নিয়েই ঢাকা টেস্ট, নতুন মুখ নাঈম শেখ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (বিসিবি)। আগামী ৪ ডিসেম্বর ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা টেস্টের স্কোয়াড ঘোষণা করা হয়। দ্বিতীয় এই টেস্টে ফিরেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, যিনি চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ ও চট্টগ্রাম টেস্টে খেলতে পারেননি। এছাড়া চোটে পড়া পেসার তাসকিন আহমেদও ফিট হয়ে ফিরেছেন স্কোয়াডে।

চট্টগ্রাম টেস্টে টপ অর্ডারের ধরাশায়ীর পর সেখানেও আনা হচ্ছে পরিবর্তন। সেই জায়গায় টেস্ট স্কোয়াডে প্রথমবারের মত ডাক পেয়েছেন নাঈম শেখ। তবে প্রথম টেস্টের স্কোয়াডে থাকা কেউ এই টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েননি। ঢাকা টেস্টে বাংলাদেশের স্কোয়াডে সদস্য তাই ২০ জন। আগামীকাল বুধবার (১ ডিসেম্বর) দুপুরে চার্টার্ড ফ্লাইটে দুই দলই ঢাকায় ফিরবে।

বাংলাদেশ স্কোয়াড:

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম ও নাঈম শেখ।

পাকিস্তানের স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গোলাম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo