1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে

টি-টোয়েন্টিতে ৭ নম্বরে উঠে এলো বাংলাদেশ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ জিতেই টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে টাইগারদের অবস্থান এখন সাত নম্বরে। চলমান সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করতে পারলে র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে আসবে মাহমুদুল্লাহর দল।

বাংলাদেশের পেছনে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বর্তমানে টাইগারদের ঠিক ওপরে অবস্থান করছে অস্ট্রেলিয়া। অজিদের বর্তমান পয়েন্ট ২৪০। আর ২৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে সাউথ আফ্রিকা। ব্ল্যাকক্যাপসদের হোয়াইটওয়াশ করলে বাংলাদেশের পয়েন্ট বেড়ে হবে ২৪৮।

এদিকে প্রথম ম্যাচ জয়ের পর সাকিব আল হাসান বলেছেন, ‘সিরিজের প্রথম ম্যাচ জিতে ভালো লাগছে, যেহেতু এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে কখনো জিতিনি আমরা। এই জয় বাকি ম্যাচগুলোর জন্য আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। অস্ট্রেলিয়া সিরিজ জুড়েই আমরা খুব ভালো বোলিং করেছি এবং নিউজিল্যান্ডের বিপক্ষেও তা বজায় রাখছি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo