1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে

টাইগারদের আটকাতে বাংলাদেশের সাবেক কোচদের পরামর্শ নিচ্ছে কিউইরা

  • আপডেটের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

কদিন আগেই বাংলাদেশ সফরে নাকানি-চুবানি খেয়ে গেছে অস্ট্রেলিয়া দল। দ্বিতীয় সারির দল পাঠালেও প্রতিবেশিদের পরিণতি দেখে সতর্ক নিউজিল্যান্ড দল। বাংলাদেশের সাবেক কোচদের পরামর্শে নিজেদের প্রস্তুত করার চেষ্টা চালাচ্ছে কিউইরা। টাইগারদের সাবেক হেড কোচ জেমি সিডন্সের কাছ থেকে তথ্য নিয়েছেন এ সফরে নিউজিল্যান্ডের কোচ গ্লেন পকন্যাল।

দলটির বোলিং কোচ শেন জার্গেনসেনও বাংলাদেশে কাজ করেছেন। যদিও তিনি এবার আসেননি। তবে মুশফিক-সাকিবদের সাবেক ব্যাটিং কোচ থিলান সামারাবীরাকে নিয়ে এসেছে নিউজিল্যান্ড। এ লঙ্কান কোচ থেকেই কন্ডিশন সম্পর্কে ধারণা নেয়া, উইকেটের আচরণ, স্পিনারদের খেলা, বোলিংয়ের কলাকৌশল রপ্ত করার চেষ্টা করছে কিউইরা।

রবিবার এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেল। ভারতীয় বংশোদ্ভূত এ ক্রিকেটার বলেছেন, ‘আমরা স্পিন বোলাররা আলোচনা করেছি, এখানে কেমন হবে, আমরা কোন পথে এগোব। থিলানের (সামারাবীরা) সঙ্গে তো কথা হচ্ছেই। উপমহাদেশে তার অভিজ্ঞতা অনেক। তার কাছ থেকে জানতে পারছি, ব্যাটসম্যানরা কিভাবে খেলবে এবং কোন জায়গাগুলোয় খেলতে চাইবে। এই ব্যাপারগুলিই আস্তে আস্তে বুঝে উঠে মূল ম্যাচে কাজে লাগাতে হবে আমাদের।’

২০১৮ সালে অভিষেকের পর নিউজিল্যান্ডের হয়ে দুটি টি-২০, ৯টি টেস্ট খেলেছেন প্যাটেল। বাংলাদেশের স্পিনিং কন্ডিশন পাবেন ভেবে রোমাঞ্চিত তিনি। ৩২ বছর বয়সী এ স্পিনার বলেছেন, ‘কন্ডিশনের সহায়তা যখন মেলে, সব বোলারকেই তা রোমাঞ্চিত করে। পাশাপাশি এটাও বুঝতে হবে, ওদের ব্যাটসম্যানরা স্পিন খুব ভালো খেলে। আমরা ওদের কন্ডিশনে খেলছি। এখানে ওরা অনেক বড় দলকে হারিয়েছে। ওদেরকে তাই হালকাভাবে নেওয়া যাবে না।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo