1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

যে কারণে ১৬ বছরের সম্পর্ক ছিন্ন করলেন রামোস

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

এই বছরখানেক আগেও সার্জিও রামোসবিহীন রিয়াল মাদ্রিদ কল্পনা করাও মুশকিল ছিল। অথচ বাস্তবতা হচ্ছে, মাদ্রিদ শিবির ছেড়ে এখন অন্য ঠিকানা খুঁজছেন ক্লাবের এই কিংবদন্তি।

গতকাল (বুধবার) গণমাধ্যমে চাউর হয়ে যায়, রামোসের সঙ্গে চুক্তি বাড়াচ্ছেনা মাদ্রিদিস্তারা। আজ সম্পন্ন হলো আনুষ্ঠানিকতাও।

২০০৫ সালে ক্লাবে যোগদানের পর ক্লাবের অপরিহার্য সদস্যে পরিণত হন রামোস। ২০১৫ সাল থেকে প্রায় অর্ধযুগ সামলেছেন ক্লাবটির অধিনায়কত্বের গুরুভারও।

তবে রামোস এবং ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সম্পর্কের টানাপোড়েন শুরু হয় মূলত চলতি বছরের জানুয়ারি থেকে। স্পেনের এলচের একটি হোটেলে দু’জনের বৈঠক শেষেই মোটামুটি আঁচ করা যায়, ইতিবাচক কিছু হয়নি।

ক্লাব সভাপতির সঙ্গে ঝামেলার সূচনা মূলত রামোসের চুক্তি নিয়ে। জানুয়ারিতেই তার চুক্তির মেয়াদ ১ বছর বাড়াতে চেয়েছিল রিয়াল। তবে রামোসের দাবি ছিল, চুক্তি বাড়াতে হবে ২ বছর। একইসঙ্গে পরবর্তী ২ বছর কোচ হিসেবেও থাকতে চেয়েছিলেন তিনি। তার এমন প্রস্তাবে রাজি হয়নি ক্লাব কর্তৃপক্ষ।

রামোস কিছুটা আবেগপ্রবণও হয়তো হয়ে পড়েছিলেন। স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, রামোস মনে করেছেন, তার প্রতি অবিচার করেছে ক্লাব। ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডারের এমন ধারণা হয় মূলত গেল বছর করোনার প্রভাবে আর্থিক সংকটে পড়ার পর ক্লাব যখন তাকে বলেছিল ১০ শতাংশ বেতন কমাতে। একসময় বিনা বেতনে খেলতে চাওয়া রামোস, ক্লাবের এমন প্রস্তাব মেনে নিতে পারেননি। ফলে তল্পিতল্পা গুটিয়ে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

১৬ বছরে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে রামোস খেলেছেন ৬৭১টি ম্যাচ। করেছেন ১০১টি গোল। দলকে জিতিয়েছেন ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি লা লিগা সহ মোট ২২টি ট্রফি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo