1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

দুই দিনের জন্য স্থগিত প্রিমিয়ার লিগ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১

করোনাভাইরাসের মহামারিতে আটকে থাকা দেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ গতকাল সোমবার (৩১ মে) মাঠে গড়িয়েছে। কিন্তু বাগড়া বাধলো বৃষ্টি। সোমবার টুর্নামেন্টের প্রথম দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত করা হয় দুইটি ম্যাচ। এছাড়া অন্য ম্যাচগুলোতেও ছিল বৃষ্টির বাগড়া। আর আজ মঙ্গলবার স্থগিত হয়ে গেলো দিনের সবকয়টি ম্যাচ।

ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠের ছয়টি ম্যাচই পিছিয়ে দেওয়া হয়েছে। শুধু আজকের খেলাই নয়, দুইদিনের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে পুরো প্রিমিয়ার লিগই। আজ দুপুরের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রিমিয়ার লিগের আয়োজক সিসিডিএম।

সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন, প্রথমদিনের মতো আজকের ম্যাচগুলো বাতিল হবে না। বরং দুইদিনের জন্য স্থগিত করা হয়েছে লিগ। আগামী ৩ জুন ফের দ্বিতীয় রাউন্ডের সূচি মোতাবেকই মাঠে গড়াবে খেলা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo