1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

১৫ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা, ডাক পেলেন শরিফুল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল বুধবার ( ২১ এপ্রিল) মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

মঙ্গলবার ( ২০ এপ্রিল) এই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন পেসার শরিফুল ইসলাম।

গতকাল ক্যান্ডিতে পৌঁছেছে বাংলাদেশ দল। পাল্লেকেলের উইকেট বিবেচনায় নিয়েই গড়া হয়েছে মূল একাদশ। বাংলাদেশের খেলা সবশেষ টেস্টের একাদশ থেকে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামার সম্ভাবনা আছে মুমিনুল স্কোয়াডের।

দু’দলের মুখোমুখি ২০ দেখায় ১৬টিতে জয় স্বাগতিক শ্রীলঙ্কার, বাংলাদেশ জিতেছে একটিতে। পাল্লেকেলে স্টেডিয়ামে লঙ্কানদের রেকর্ডও খুব একটা ভালো না। এই স্টেডিয়ামে খেলা ৭ টেস্টের মাত্র ১টিতে জিতেছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ সদস্যের দল : মুমিনুল হক (ক্যাপ্টেন), লিটন কুমার দাস, মোঃ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo