1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

দলের বর্ণবাদবিরোধী অবস্থানে গর্বিত এমবাপে

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

রেফারির বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার রাতে ম্যাচ বয়কট করায় নিজের সতীর্থ ও প্রতিপক্ষ ফুটবলারদের নিয়ে গর্ববোধ করছেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।

বুধবার নতুন একদল রেফারির পরিচালনায় পিএসজি এবং ইস্তানবুল বাসাসেহিরের ম্যাচের বাকি অংশ খেলার পর তিনি বলেছেন, ‘এসব (বর্ণবাদ) নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু প্রতিবাদের চেয়ে শ্রেয় কিছু নেই। আমরা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছি (বর্ণবাদের বিরুদ্ধে) আমরা একত্র।’

আগের দিন যেখানে শেষ হয়েছিল, সেই ১৪তম মিনিটেই শুরু হওয়া ম্যাচে ৫-১ গোলে জয় পেয়েছে এমবাপেরা। নেইমারের হ্যাটট্রিকের রাতে এমবাপে নিজেও গোলের খাতায় নিজের নাম লিখিয়েছেন দুবার। তবে ফলাফল না, এই ম্যাচকে নিয়ে হওয়া আলোচনার কেন্দ্রে ছিল সেই বর্ণবাদ ও বর্ণবাদবিরোধী অবস্থানই।

ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়রাই অনুশীলন করেছেন বর্ণবাদবিরোধী স্লোগান লিখা টি-শার্ট গায়ে দিয়ে। ম্যাচের আগেও হাঁটু গেড়ে বসে বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে দুই দল। পার্ক ডি ফ্রাঁসের গ্যালারি জুড়েও ছিল একাধিক বর্ণবাদবিরোধী ব্যানার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo