1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
জুনের মধ্যেই মাঠ থেকে সব সেনা প্রত্যাহার, ব্যারাকেই ফিরবে সদস্যরা নাসির-তামিমা মামলার রায় ঘোষণা ১০ জুন সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা

করোনায় আক্রান্ত মাহমুদুল্লাহ রিয়াদ

  • আপডেটের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাবার আগে নিয়ম অনুযায়ী কোভিড-১৯ টেস্ট করাতে গিয়ে করোনা পজেটিভ রেজাল্ট আসে তার।

যারফলে, আগামীকাল সোমবার করাচি যাওয়া হচ্ছে না তার। এরই সাথে এবারের পিএসএলে মুলতান সুলতানসের হয়ে খেলাও সম্ভব হচ্ছে না তার। তবে, চলতি মাসের তৃতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া বিসিবির টি-টোয়েন্টি টুর্নামেন্টেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

এ ব্যাপারে মাহমুদুল্লাহ জানান, করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ হওয়ায় তিনি নিজেও অবাক হয়েছেন।

তিনি বলেন, ‘পাকিস্তান যাওয়ার জন্যই পরীক্ষা করিয়েছিলাম ৬ তারিখ। পজেটিভ আসার পর চমকে গেছি। নিশ্চিত হওয়ার জন্য পরেরদিন আবার করালাম। এবারও পজেটিভ। এমনিতে কোনো সমস্যা নেই। দুই দিন আগে থেকে হালকা একটু ঠান্ডা লেগেছে, যেটা নরম্যালই হতে পারে। এছাড়া কোনো উপসর্গ নেই। আপাতত বাসায়ই আইসোলেশনে আছি।’

তিনি আরও বলেন, পিএসএলে খেলা হচ্ছে না, হতাশাজনক তো বটেই। যথেষ্ট সাবধান ছিলাম। তবু কীভাবে হলো জানি না। কিছু করার নাই। ভবিষ্যতে আবার সুযোগ আসবে ইনশাল্লাহ। এখন যাতে আমাদের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি খেলতে পারি, সেটাই আশা করছি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo