1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

শীর্ষেই থাকলেন সাকিব

  • আপডেটের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার আগেই সুখবর পেলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা থাকার কারণে বাদ পড়েছিলেন আইসিসির র‍্যাঙ্কিং থেকে। ঠিক এক বছর পরেই আবারো হারানো সেই শীর্ষ স্থান ফিরে পেলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। সম্প্রতি পাকিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

সে তালিকায় সাকিবের ধারেকাছেও নেই অন্য কোন ক্রিকেটার। আইসিসির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৩৭৩ রেটিং নিয়ে নিজের হারানো স্থানে ফিরেছেন এই অলরাউন্ডার। আইসিসির প্রকাশিত তালিকায় সেরা দশে জায়গা করেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার উইলিয়ামস। ২৩৮ রেটিং দশে রয়েছেন এই জিম্বাবুয়ের ক্রিকেটার।

এছাড়াও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। ২৭৬ রেটিং নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিবের পরেই রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। ৩০১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে তিনি। তিনে রয়েছেন আরেক ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকস। সেরা পাঁচের মধ্যে রয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তার রেটিং ২৭১।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo