1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা!

  • আপডেটের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

বেফাঁস মন্তব্যের জন্য সারাবছর বিতর্কের মুখে থাকেন বলিউড কুইন কঙ্গনা রনওয়াত। বেশ কয়েকদিন ধরে সুশান্ত রাজপুতের আত্মহত্যা ও স্বজনপ্রীতি নিয়ে বেশ কয়েকটি মন্তব্য করেন। যা পরবর্তীতে সমালোচনা তৈরি করে। এবার তিনি অন্য এক প্রসঙ্গে বিতর্কে তোপে পড়লেন।

ভারতীয় সংবিধানকে ‘জাতিবাদী’ বলে কটাক্ষের জেরে কঙ্গনা রনওয়াতের বিরুদ্ধে দায়ের হল দেশদ্রোহিতার মামলা। অভিনেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন ভীমসেনা প্রধান সত্পাল তনওয়ার। ভীমসেনার প্রধান সত্পাল তনওয়ারের অভিযোগ, ভারতীয় সংবিধানকে জাতিবাদী বলে মানুষকে উসকানি দিচ্ছেন কঙ্গনা।

জাতি-শ্রেণি বৈষম্য নিয়ে কঙ্গনার করা টুইট আপাতত সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। ভারতীয় সংবিধানকে অপমান করেছেন তিনি। যা দেশদ্রোহিতার সমান! বলে মত তার। আর সে কারণেই কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সত্পাল।

অতঃপর সেই টুইটের প্রেক্ষিতেই অভিনেত্রীর বিরুদ্ধে গুরুকগ্রামের ৩৭ সেক্টর থানায় সাইবার বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান সত্পাল তনওয়ার। ঘটনার সূত্রপাত একটি টুইটকে কেন্দ্র করে। আসলে মার্কিন মুলুকের একশোজন কর্তাব্যক্তিকে জাতিপ্রথা নিয়ে একটি বই উপহার দিয়েছেন অপরা উইনফ্রে।

আর রবিবার সেই খবর টুইট করেই কঙ্গনা লিখেছিলেন, ‘আধুনিক ভারতীয়রা জাতিপ্রথাকে অস্বীকার করেন। ছোট শহরের বাসিন্দারাও জানেন যে বর্তমানে এটি আর আইনত গ্রহণযোগ্য নয়। আর কিছু কিছু মানুষের কাছে এই জাতিপ্রথা আসলে অন্যকে দুঃখ দিয়ে আনন্দ পাওয়ার একটা ইন্ধন ছাড়া আর কিছুই নয়।

উল্লেখ্য, আমাদের সংবিধানেই শুধু সংরক্ষণের কথা আছে। চলুন এটা নিয়ে কথা বলা যাক।’ এই টুইটের পরই কঙ্গনার অনুরাগীদের আস্ফালন শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। আর ভারতীয় সংবিধানে জাতি সংরক্ষণের কথা বলেই বিপাকে পড়েন কঙ্গনা রনওয়াত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo