1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

এবারের বিপিএল আয়োজন নিয়েও শঙ্কা

  • আপডেটের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০

করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে বাংলাদেশের ক্রিকেট। সম্প্রতি দেশের কয়েকটি স্টেডিয়ামে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের সুযোগ দিয়েছে বিসিবি। তবে কবে নাগাদ ক্রিকেটে ফিরবে সে ব্যাপারে এখনও সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছে না বিসিবি। করোনার কারণে বাংলাদেশের বেশ কয়েকটি সিরিজ স্থগিত হয়েছে। তাই চলতি বছর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই টাইগারদের। তবে সেপ্টম্বরে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে দুই দেশের বোর্ড।

বৈশ্বিক মহামারির এমন পরিস্থিতির মধ্যেই বছর ঘুরে আবারও আসছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মৌসুম। বিপিএল হবে কী না এবার সেটাও অনিশ্চিত। বুধবার ( ৫ আগস্ট) বিসিবি প্রাঙ্গণে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এক প্রশ্নের জবাবে বলেন, বিপিএল নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি। তবে চেষ্টা করা হবে বছরের শেষ দিকে আয়োজনের।

‘আগস্ট মাস যাক, সেপ্টেম্বরে আমরা চিন্তা ভাবনা করবো। ডিসেম্বর-জানুয়ারিতে আমাদের স্লট আছে। সেখানে আমরা আয়োজনের চেষ্টা করবো।’ শুধু আয়োজনের তারিখ দিলেও যে অনেক কিছু ভাবতে হবে বর্তমান পরিস্থিতির কারণে সেটাও জানান জালাল ইউনুস। ‘বিপিএল ঘরোয়া টুর্নামেন্ট। এখানে অনেক আন্তর্জাতিক ক্রিকেটার এসে খেলেন, বিদেশী কোচরা আসেন। বর্তমান যে পরিস্থিতি এখন, আন্তর্জাতিক ক্রিকেটাররা আসবে কী আসবে না সেটা বড় প্রশ্ন। তাছাড়া ফ্র্যাঞ্চাইজিরা প্রস্তুত কী না সেটাও জানা জরুরী।’

বাংলাদেশ আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেট থেকে দূরে থাকলেও ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, পাকিস্তান খেলছে আন্তর্জাতিক ম্যাচ। তাছাড়া ভারত ১৯ আগস্ট থেকে শুরু করতে যাচ্ছে আইপিএল। তার আগে ১৮ আগস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজে বসছে সিপিএল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo