1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

জিম্বাবুয়েকে ২০১ রানের লক্ষ্য দিলো টাইগাররা

  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২০

টেস্ট ও ওয়ানডে সিরিজের দাপটে পারফরম্যান্সের পর জিম্বাবুয়ের বিপক্ষে এবার টি-টোয়েন্টি সিরিজেও দাপট দেখালো টাইগার বাহিনী । দুই নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের দারুণ সূচনার পর নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০০ রান।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস। তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে বাংলাদেশের উড়ন্ত সূচনা হয়। উদ্বোধনী জুটি থেকে আসে ৯২ রান। কিন্তু মাধাভেরে বলে ছক্কা হাঁকাতে গিয়ে উইলিয়ামসের হস্তগত হন তামিম। মাঠ ছাড়ার আগে ২টি ছক্কা ও ৩টি চারের মাধ্যমে ৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন এই টাইগার ওপেনার।

এদিকে শুরু থেকেই দাপটে ব্যাটিং করছেন ওয়ানডের সর্বোচ্চ রানধারী লিটন দাস। ৩টি ছক্কা ও ৪টি চারের মাধ্যমে হাঁকিয়েছেন অর্ধশতক। সিকান্দার রাজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়ার আগে ৩৯ বলে ৫৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। যেখানে ছিলো ৫টি চার ও ৩টি ছক্কার মার। এরপর সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের জুটিও সমান তালেই এগিয়ে যেতে থাকে। তবে দলীয় ১৪৬ রানের মাথায় এমপোফুর বলে ভুল শটে উইলিয়ামসের হাতে ক্যাচ বন্দি হয়ে সাজঘরে ফেরেন মুশফিক। তার ব্যাট থেকে ৮ বলে আসে ১৭ রান। যার মধ্যে ছিলো ২টি ছক্কা।

বিয়ের পর মাঠে ফিরেই নিজের ব্যাটে ঝলকানি দেখালেন সৌম্য সরকার। ৩০ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। এরপর পরপর দুই বলে দুই ছক্কা হাকিয়ে ৩২ বলে অপরাজিত থেকে খেলেন ক্যারিয়ার সেরা ৬২ রানের দুর্দান্ত ইনিংস। যার মধ্যে ৫টি ছক্কা ও ৪টি চারের মার ছিলো। অন্যপ্রান্তে ৯ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo