1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

চারদিনের টেস্টে আপত্তি বিরাট কোহলির

  • আপডেটের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি চিন্তা করছে, টেস্ট ক্রিকেটকে স্থায়ীভাবে চার দিনে নামিয়ে আনা হবে। সময় ও সূচি বাঁচানোর জন্য চার দিনের টেস্ট বাধ্যতামূলক করতে যাচ্ছে আইসিসি। আর এই নতুন উদ্যোগের খবরে দুনিয়া জুড়ে ক্রিকেটারদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।

কেউ পক্ষে, কেউ বিপক্ষে জোর গলায় কথা বলছেন। বেশির ভাগ বর্তমান ক্রিকেটারই বলছেন, এটা টেস্ট ক্রিকেটের ক্ষতি করবে। ভারতের অধিনায়ক বিরাট কোহলিও শক্তভাবে এর বিরোধীতাই করলেন, ‘আমার মতে পরিবর্তনের কিছু নেই। আমি আগেও বলেছি, দিবারাত্রির টেস্ট দিয়েই এই ফরম্যাটের বাণিজ্যিকীকরণ হয়ে গেছেন। ওটাই সর্বোচ্চ পরিবর্তন। এখানে আর কোনো পরিবর্তনের প্রয়োজন নেই।

কোহলি মত দিয়েছেন টেস্ট ক্রিকেটের শুদ্ধতার পক্ষে। তিনি বলেন, ‘আমি কোনোভাবেই চার দিনের টেস্টের পক্ষে নই। এটা হলে সেটা ক্রিকেটের সবচেয়ে শুদ্ধতম ফরম্যাটের জন্য খুব বাজে একটা ব্যাপার হবে। এভাবেই তো ক্রিকেট শুরু হয়েছিল। আমরা তো বরাবরই জেনে এসেছি যে, টেস্টই হলো আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ ধাপ।’ তিনি টেস্ট ক্রিকেটের চূড়ান্ত বাণিজ্যিকীকরণের বিপক্ষে। তিনি বলেন, ‘আপনি যখন কেবল সংখ্যা, বিনোদন আর আর্থিক লাভের ব্যাপারটাই দেখবেন তখন বোঝা যায়, আপনার উদ্দেশ্য ভালো না। একটা সময় আপনি তখন তিন দিনের টেস্টের কথা বলবেন। এর শেষটা কিসে হবে জানেন? আপনি টেস্ট ক্রিকেটটাকেই বাতিল করে দেবেন।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo