1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

লজ্জা এড়িয়ে জয়ে ফিরলো আর্সেনাল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

অবশেষে ৯ ম্যাচ পর জয়ের দেখা পেল আর্সেনাল। ওয়েস্ট হ্যামকে হারিয়ে ৪২ বছরের পুরনো লজ্জায় ডোবার হাত থেকে রক্ষা পেলো উনাই এমেরির শিষ্যরা। সর্বশেষ ১৯৭৭ সালে টানা ১০ ম্যাচ জয়হীন ছিলো গানাররা। চলতি মৌসুমে আর্সেনাল সর্বশেষ জয়ে মুখ দেখেছিলো ২৫ অক্টোবর ভিক্টোরিয়া এফসির বিপক্ষে।

ওয়েস্ট হ্যামের বিপক্ষে এই জয়ে ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে উঠে এসেছে আর্সেনাল। আর সর্বশেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া ওয়েস্ট হ্যাম ১৬ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে নেমে গেছে। অপ্রতিরোধ্য লিভারপুল ১৬ ম্যাচ থেকে ৪৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে।

সোমবার রাতে ঘরের মাঠ লন্ডন স্টেডিয়ামে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। প্রথমার্ধ শেষে পিছিয়ে থাকা উনাই এমেরির শিষ্যরা জমানো যাদু নিয়ে মাঠে নামে দ্বিতীয়ার্ধে। ৬০ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান গ্যাবরিয়াল মার্টিনেল্লি। এরপর ৬৬ মিনিটে নিকোলাস পেপে ও ৬৯ মিনিটে এমেরিক অবামেয়াং গোল করে গোলকে এনে দেন সুস্পষ্ট ব্যবধান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo