1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

২৪ লেখক ও বিএনপি কর্মীর বিরুদ্ধে মানহানির মামলা

  • আপডেটের সময় : সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

“প্রথম বাংলাদেশ” নামক একটি ম্যাগাজিনে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর পুত্র, মন্ত্রী ও সরকারী আমলাদের নিয়ে কটুক্তিকর লেখা প্রকাশের অভিযোগে গত বৃহস্পতিবার ঢাকায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ২৪ জন লেখক ও বিএনপি কর্মীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বাদী হাফিজুর রহমান।

অভিযুক্তরা হলেনঃ মোহাম্মদ আবু জোবায়ের রব্বানী, রিয়াজ আহমেদ, এমডি তোফায়েল হোসেন, শাহ মোহাম্মদ শাহিনুর রব, লুতফুর রহমান, আব্দুন নাফি, মিল্টন কুমার দে, শেখ মোহাম্মদ রিপন মিয়া, মোহাম্মদ জাফর ইকবাল, মশিউল হোসেন খান, সুরঞ্জয় সরকার, আজির উদ্দিন, পলাশ সরকার, আব্দুর রহমান, কাজি রুবেল হোসেন, কাশিফ রেহান, এমডি আনিছুজ্জামান, এমডি সাব্বির হোসেন, চিন্ময় দেবনাথ, কাওসার হামিদ, প্রিন্স মাতুব্বর, এনায়েতুল হুদা, বিপ্লব পাল।

বাদী হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হোলে তিনি বলেন, এ ম্যাগাজিনে লেখকেরা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে প্রধানমন্ত্রী তথা তাহার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপমান-অপদস্থ করার জন্য মানহানিকর লেখা প্রকাশ করার প্রেক্ষিতে এই মামলাটি করা হয়েছে।

এ বিষয়ে “প্রথম বাংলাদেশ” ম্যাগাজিনের সম্পাদক রিয়াজ হোসেনের সাথে যোগাযোগ করা হোলে তাঁর টেলিফোনটি বন্ধ পাওয়া যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo