1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

পরিত্যক্ত জায়গায় ফ্ল্যাট বানাবে রাজউক

  • আপডেটের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পরিত্যক্ত জায়গায় বহুতল ভবন নির্মাণ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের ব্যবস্থা করা হবে।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজউক নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, পরিত্যক্ত জায়গায় সরকারিভাবে ফ্ল্যাট নির্মাণ কর হলে দুর্নীতিবাজরা জায়গাগুলো দখল করতে পারবে না।
এ সময় মন্ত্রী বলেন, রাজউক সঠিকভাবে প্ল্যান করলেও প্রতিটি ভবনে তা ঠিকঠাক প্রয়োগ হচ্ছে না। প্রতিটি বাড়ি তৈরির ক্ষেত্রে প্ল্যান ঠিকমতো প্রয়োগ হচ্ছে কি না, তা যাচাই করতে রাজউক তো ফিতা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। এ ক্ষেত্রে নাগরিকদেরই দায়িত্ব নিতে হবে।
তবে তিনি বলেন, ‘জনবল কম হলেও আমাদের (রাজউক) অথরাইজড অফিসার আছেন, তাদের সেগুলো দেখা দরকার ছিল।’
এর আগে সকালে গণশুনানি কার্যক্রমের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন ও নাসিরউদ্দীন আহমেদ, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল, রাজউক চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন ভূঁইয়া প্রমুখ।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo