1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ বিজয়ীদের সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬

পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ উপজেলা পর্যায় পেরিয়ে জেলা পর্যায়ে গৌরবোজ্জ্বল পারফরম্যান্স প্রদর্শনকারী খুদে ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট আয়োজক-প্রশিক্ষকদের সম্মানিত করে জমকালো সংবর্ধনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জামিলুর রহমান রানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য জিএম মিজানুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, ক্রীড়া সংস্থার কোচ কামরুজ্জামান জনি ও শাহিনুর রহমান রঞ্জু।

স্থানীয় ক্রীড়া সংগঠক ও বিশিষ্টজনদের মধ্যে এডভোকেট মনজুরুল ইসলাম, মারুফ আহমেদ, রমজান হোসেন, শামিম মোর্শেদ, রাজু আহমেদ, মিন্টু কুমার শাহা, মোঃ জলিল, আব্দুল বাশার ও নাদিম আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া প্রশিক্ষক ও বিপুলসংখ্যক ক্রীড়ানুরাগীও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জেলার হয়ে সফল ক্রীড়াবিদদের মেডেল, প্রশংসাপত্র এবং উন্নতমানের ক্রীড়া সামগ্রী তুলে দিয়ে আনুষ্ঠানিক সম্মান জানানো হয়। ক্রিকেট বিভাগে জেলা চ্যাম্পিয়ন দলের ১৪ জন খেলোয়াড়কে সম্মান জানানো হয়। সাঁতারে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী দুই নারী ও এক পুরুষ ক্রীড়াবিদ এবং দ্বিতীয় স্থান অধিকারী এক নারী ক্রীড়াবিদকে পুরস্কৃত করা হয়। এছাড়া ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান পাওয়া এক পুরুষ ও তৃতীয় স্থান পাওয়া এক নারী ক্রীড়াবিদকে সম্মাননা জানানো হয়। লং জাম্পে প্রথম স্থান পাওয়া এক নারী খেলোয়াড় এবং মার্শাল আর্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি নারী-পুরুষ অ্যাথলেটদেরও স্মারক দেওয়া হয়।

সংবর্ধনা ও সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিতরা বলেন, তৃণমূল থেকে উঠে আসা এই প্রতিভাদের সময়মতো উৎসাহ দিতে পারলে তারা ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে মানসম্মত অবদান রাখতে পারবে। আয়োজকরা উপজেলার ক্রীড়া বিকাশে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং স্থানীয় সাংবাদিক সমাজ ও ক্রীড়ানুরাগীদের সমর্থনের আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo