1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
সৌদি আরব থেকে ফিরেছেন ৫৭,৬৯৯ হাজি; হজে মৃত্যু ৫২ ‘সরকারকে সময় দেওয়া যাবে না’—বলায় সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ৫৭,৬৯৯ বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন; হজকালীন ও পরে মৃত্যু ৫২ মিয়ানমার ২ লাখ ৮৩ হাজার ৮৬ রোহিঙ্গাকে ‘পূর্বে বসবাসকারী’ হিসেবে স্বীকৃতি দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী সংখ্যালঘু নিরাপত্তায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান পূজা উদযাপন ফ্রন্ট; সাত দফা দাবি প্রধানমন্ত্রী: জনগণ ঐক্যবদ্ধ থাকলে কেউ গণতন্ত্র নষ্ট করতে পারবে না নিউমার্কেট ব্যবসায়ী হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত প্রতিশোধের মানসিকতা ত্যাগ করার আহ্বান প্রধানমন্ত্রীর নিউমার্কেট হত্যা মামলায় জামিন পেলেন আবুল বারকাত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার: জনতা–পুলিশ সংঘর্ষে এসপি-সহ ২০ আহত

খুলনায় স্কুল-মাদ্রাসার বালক-বালিকাদের কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের ২০২৫-২৬ সালের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় খুলনা জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় খুলনা জেলায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার বালক-বালিকাদের মধ্যে কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জিমন্যাসিয়ামে আয়োজন করা হয়। অনুষ্ঠানটি ছিল উৎসাহ-উদ্দীপনায় পরিপূর্ণ; শিক্ষার্থীরা আত্মবিশ্বাস ও কৌশল প্রদর্শন করেন।

প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর, খুলনার উপ-পরিচালক মোঃ মোস্তাক উদ্দিন উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন ব্ল্যাক বেল্টপ্রাপ্ত কারাতে প্রশিক্ষক মোহাম্মদ আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান।

অনুষ্ঠানটির উদ্দেশ্য ছিল স্কুল ও মাদ্রাসার মধ্যে ক্রীড়া চর্চা সম্প্রসারণ করা এবং তরুণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়ানো। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সমাপ্ত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo