1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

নির্বাচনের একদিনের মাথায় বিসিবি পরিচালক মীর শাকরুল আলম ‘সীমান্ত’ের পদত্যাগ

  • আপডেটের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার একদিনের মাথায় পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। সোমবার বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করে তিনি পদত্যাগপত্র জমা দেন।

সীমান্তের পদত্যাগ সংক্রান্ত তথ্য ও কয়েকটি ছবি বিএনপি মিডিয়া সেল থেকে প্রকাশ করা হয়েছে। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির ছেলে।

পদত্যাগপত্রে সীমান্ত উল্লেখ করেছেন যে তিনি রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে তার বাবার মন্ত্রণালয়গত দায়িত্বের কারণে পারিবারিক ব্যবসার পুরো চাপ বর্তমানে তার কাঁধে এসে পড়েছে, ফলে জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হবে না।

সীমান্ত পদত্যাগপত্রে জবাবদিহিতা ও প্রতিষ্ঠানের স্বার্থকে বিশেষ কারণ হিসেবে উল্লেখ করে বলেন, এই কারণেই তিনি পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির কাছে আবেদন জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo