1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

শহিদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে খুলনায় প্রীতি ফুটবল ম্যাচ ও বৃক্ষরোপণ উদ্বোধন

  • আপডেটের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খুলনা টাউন ক্লাবের উদ্যোগে শনিবার বিকেল সাড়ে ৩টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে প্রীতি ফুটবল ম্যাচ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি নগর বিএনপি’র সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন।

খুলনা টাউন ক্লাবের সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ তৈয়বুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শহরের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে উপস্থিত ছিলেন এনামুল হক সজল, আরিফুর রহমান, আতাউর রহমান রুনু, মোস্তাফিজুর রহমান পলাশসহ আরও অনেকে।

প্রতিযোগিতায় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর অধিনায়কের দায়িত্ব পালন করেন এবাদুল হক রুবায়েদ এবং ব্রাজিল সমর্থক দলের অধিনায়ক ছিলেন আব্দুল্লাহ হেল কাফি শখা। খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন খুলনা টাউন ক্লাবের সাংগঠনিক সম্পাদক আটিকুর নেওয়াজ চঞ্চল ও দপ্তর সম্পাদক এস এম নাসির উদ্দিন।

ম্যাচ এবং অন্যান্য অনুশীলান শেষে উভয় দলের খেলোয়াড় ও নেতৃত্বের সঙ্গে মিলিত হয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং অন্যান্য নেতারা অংশগ্রহণ করে পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগের গুরুত্বের ওপর জোর দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo