1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশ গড়তে প্রত্যেকের সচেতনতা জরুরি: তারেক রহমান রাষ্ট্রপতি: শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের অনুপ্রেরণা ভারতীয় হাইকমিশন স্মরণ করলো জিয়াউর রহমানের একাত্তরের বেতার ভাষণ রাষ্ট্রপতি: শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের অনুপ্রেরণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ, বিএনপি ঘোষণা বিশেষ কর্মসূচি ঐক্যহীনতার কারণে সবাই ওয়েজ বোর্ডে ন্যায্য বেতন পাচ্ছেন না: মির্জা ফখরুল ঈদে সড়ক-রেল দুর্ঘটনায় ১৬ জন নিহত, মোটরসাইকেল আরোহী ১১ বায়তুল মোকাররমে হাজারো মুসল্লির উপস্থিতিতে ঈদুল আজহার প্রথম জামাত বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত সম্পন্ন সরকার দেশকে উন্নত অবস্থায় নিয়ে যেতে কাজ করছে: প্রধানমন্ত্রী

মেসি ১০ নম্বর জার্সি পরে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন

  • আপডেটের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬

আসন্ন বিশ্বকাপের আগে আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করেছেন চূড়ান্ত স্কোয়াড ও খেলোয়াড়দের জার্সি নম্বর। দলের অধিনায়ক লিওনেল মেসি আবারও তার পরিচিত আইকনিক ১০ নম্বর জার্সিতেই খেলবেন — এবং এতে তিনি এক নতুন আন্তর্জাতিক রেকর্ড গড়তে যাচ্ছেন।

মেসি প্রথমবার বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে গিয়েছিলেন ২০১০ সালে। এরপর ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে একই নম্বর গায়েই তিনি আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছে দেন। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপেও ১০ নম্বর পোশাকে খেলেছেন মেসি; বিশেষ করে ২০২২ সালে তার নেতৃত্বে আর্জেন্টিনা দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকাপ শিরোপা জিতেছিল। এবারকার টুর্নামেন্টে ১০ নম্বর জার্সিটি পরলে মেসির এটি পঞ্চম বিশ্বকাপ—আর্জেন্টিনার ইতিহাসে কেউ এতবার ১০ নম্বর জার্সি ব্যবহার করেননি। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা চারটি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পড়েছিলেন; মেসি এবার সেটি ছাড়িয়ে হবেন প্রথম।

প্রকাশিত তালিকায় আর্জেন্টিনার জার্সি নম্বরগুলো হলো: গোলরক্ষক হুয়ান মুসো ১ নম্বর, লিওনার্দো বালের্দি ২, নিকোলাস তাগলিয়াফিকো ৩, গনসালো মন্তিয়েল ৪ এবং লিয়ান্দ্রো পারেদেস ৫। লিসান্দ্রো মার্টিনেজ ৬ নম্বর, রদ্রিগো ডি পল ৭, ভ্যালেন্তিন বার্কো ৮, হুলিয়ান আলভারেজ ৯ ও লিওনেল মেসি ১০ নম্বর জার্সি ধারণ করবেন।

দলের অন্যান্য সদস্যদের মধ্যে জিওভানি লো সেলসো ১১ নম্বর, জেরোনিমো রুলি ১২, ক্রিস্তিয়ান রোমেরো ১৩, এক্সেকিয়েল পালাসিওস ১৪, নিকোলাস গনসালেস ১৫ এবং থিয়াগো আলমাদা ১৬ নম্বর জার্সি পেয়েছেন। জুলিয়ানো সিমিওনে ১৭, নিকো পাজ ১৮ এবং অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ১৯ নম্বর জার্সিতে খেলবেন। ২০ নম্বর জার্সি পড়বেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

বাকি সদস্যদের মধ্যে হোসে ম্যানুয়েল লোপেস ২১ নম্বর, স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ ২২ নম্বর এবং বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ২৩ নম্বর জার্সিতে থাকছেন। এনজো ফার্নান্দেজ ২৪, ফাকুন্দো মেদিনা ২৫ এবং নাহুয়েল মোলিনা ২৬ নম্বর জার্সি পড়বেন।

এই জার্সি নম্বর ঘোষণা আর্জেন্টিনা ভক্তদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে, বিশেষ করে মেসির রেকর্ড-সংক্রান্ত সম্ভাবনা নিয়ে আলোচনায় জোর দেখা দিয়েছে। সূত্র: মুন্দো আলবিসেলেস্তে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo