1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ইনজুরি নেই, মেসি বিশ্বকাপে খেলবেন: ইন্টার মায়ামি নিশ্চিত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ইনজুরি না থাকায় লিওনেল মেসি বিশ্বকাপে অংশ নেবেন—এমনটাই মেডিক্যাল পরীক্ষায় নিশ্চিত করেছে তার ক্লাব ইন্টার মায়ামি।

বিশ্বকাপের আগে ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে ৭৩ মিনিটে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন মেসি।

ক্লাবের মেডিক্যাল টিমের পরীক্ষায় দেখা গেছে বাম হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপের কারণে পেশীতে ক্লান্তি বা স্ট্রেন দেখা দিয়েছে। ইন্টার মায়ামি জানায় এটি গুরুতর চোট নয়, তবে তিনি কখন পুরোপুরি ফিরবেন তা নির্ভর করবে তার পুনর্বাসন ও শারীরিক উন্নতির গতির ওপর।

এই পরিস্থিতিতে বিশ্বকাপ ছাড়াও ৭ জুন হন্ডুরাস ও ১০ জুন আইসল্যান্ডের বিরুদ্ধে হওয়া দু’টি প্রীতি ম্যাচ খেলতে মেসির ওপর আর কোনো বাধা নেই বলে জানিয়েছে ক্লাব।

কোচ লিওনেল স্কালোনির বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করার শেষ সময় ধরা হয়েছে ৩০ জুন। বর্তমানে বিশ্বকাপ শুরু হতে এখনও ১৭ দিন বাকি এবং আর্জেন্টিনার প্রথম ম্যাচ পর্যন্ত ২২ দিন রয়েছে, ফলে মেসির পুনর্বাসনের জন্য টিম ম্যানেজমেন্টের হাতে কিছুটা সময় থাকবে।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হবে আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo