1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

চৌধুরী শফিকুল ইসলামকে খুলনা থেকে বিসিবির কাউন্সিলর মনোনীত

  • আপডেটের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬

আসন্ন বিসিবি নির্বাচনের প্রেক্ষিতে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে কাউন্সিলর মনোনীত হয়েছেন খুলনার ক্রীড়া ও রাজনৈতিক পরিচিত মুখ চৌধুরী শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সরকারি এম এম সিটি কলেজের সাবেক ভিপি, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য এবং খুলনা মোহামেডিয়ান ক্লাবের সদস্য। বর্তমানে তিনি কমল স্পোর্টিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রোববার রাতে নিজের মনোনয়ন বিষয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবি তার স্মারক নং—বিসিবি/নির্বাচন-২৬/২০২৬/ক্যাটাগরি-১/৩৯৪(৫) অনুসারে সাধারণ পরিষদ ও কাউন্সিলরদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করেছে। সূত্র জানায়, এই তালিকা প্রস্তুত করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৪ সালের সংশোধিত গঠনতন্ত্রের ধারা ৯.১(ক) ও ৯.১(খ) অনুযায়ী। ওই নিয়ম ও আইনি প্রক্রিয়ার ভিত্তিতে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষে তাকে কাউন্সিলর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ক্রিকেট অঙ্গনে দীর্ঘদিনের কার্যক্রম থাকায় তাঁর মনোনয়ন খোলুজান ক্রীড়ামহলে ইতোমধ্যে উৎসাহ ও প্রত্যাশার সৃষ্টি করেছে। খুলনার বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ব্যক্তিত্বরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে নতুন কাউন্সিলর হিসেবে তিনি খুলনার ক্রীড়া বিশেষ করে ক্রিকেটের উন্নয়ন এবং খেলার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo