1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

মাহমুদউল্লাহ অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হচ্ছেন

  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেটে প্রবীণ জাতীয় ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের মেন্টর পদে দেখা যেতে পারে সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।

বোর্ডের কয়েকটি সূত্র জানিয়েছে, মাহমুদউল্লাহ ও বিসিবির মধ্যে আলোচনা ইতোমধ্যেই ইতিবাচক পর্যায়ে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে তিনি ২০২৮ সালের যুব বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন — ওই আসর বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মেন্টরের দায়িত্ব নিলেও মাহমুদউল্লাহ ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন। যুব দলের ক্যাম্প ও প্রস্তুতিমূলক সময়গুলোতে তিনি দলের সঙ্গে থেকে ক্রিকেটারদের মানসিকতা গড়ায়, ম্যাচ পরিস্থিতি সামলানো এবং আন্তর্জাতিক স্তরের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার কাজে সরাসরি সহাযোগিতা করবেন। পাশাপাশি দেশের বাইরে ও ভেতরে সিরিজ বা টুর্নামেন্টে দলের সঙ্গে থেকেও তাদের দিকনির্দেশনা দেবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

বিসিবি চাইছে সাবেক খেলোয়াড়দের অভিজ্ঞতা দিয়ে অনূর্ধ্ব-১৯ স্তরের ক্রিকেটকে আরও শক্ত ভিতে গড়া এবং ভবিষ্যৎ জাতীয় দলের জন্য প্রতিভা প্রস্তুত করা। মাহমুদউল্লাহ থাকলে তরুণ খেলোয়াড়রা আন্তর্জাতিক মানসিকতা ও কৌশল শিখতে পারবে বলে সূত্রগুলো মনে করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo