1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

ঢাকার অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপের সেমিফাইনালে এসবিবলি

  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

বাংলাদেশের ফুটবল বিশ্বে নতুন প্রতিভাদের খোঁজে ‘নতুন প্রতিভার অন্বেষণে’ শ্লোগানে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের উদ্যোগে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতা ও বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলো বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল। এই আসরে ব্যাপক উত্তেজনা ও প্রতিযোগিতা চলাকালে, খুলনার এসবিবলি ফুটবল একাডেমী দুর্দান্ত পারফরমেন্স করে সেমিফাইনালে পৌঁছেছে।

সোমবার (৪ মে) ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এসবিবলি ফুটবল একাডেমী খুলনা এবং রাজশাহীর হরিয়ান ফুটবল একাডেমী। এই উত্তেজনাপূর্ণ খেলায় এসবিবলি ফুটবল একাডেমী ৩-১ গোলে জয় লাভ করে। গোল করেছেন ইমরান, শিশির এবং অন্তর। এই দুর্দান্ত পারফরমেন্সের জন্য ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড় নির্বাচিত হন এসবিবলির ইয়াসিন। ৬ মে বিকেল ৪টায় সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে।

এসবিবলি ফুটবল একাডেমীর খেলোয়াড়দের মধ্যে রয়েছেন আকাশ, হামিম, হোসাইন, জামিল, রিফাত, ইয়াসিন, শিশির, অন্তর, সুজন, সাব্বির, অংকন, বাইজিদ, সৌরভ, অনিক, রোহিত, তাজ, ইমরান, আবির, নাফিস, রাফি ও আইয়ান। দলের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ আলী, চিফ কোচ শহিদুল ইসলাম এবং সহকারী কোচ নুরুল ইসলাম শিমুল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo