1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপের সেমিফাইনালে এসবিআলী খুলনা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

“নতুন প্রতিভার অন্বেষণে” শিরোনামে বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপের সেমিফাইনালে উঠেছে এসবিআলী ফুটবল একাডেমী, খুলনা। টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় খুলনার হয়ে ঝকঝকে এক জয় তুলে নেয় দলটি।

সোমবার (৪ মে) ঢাকার বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তাফা কামাল স্টেডিয়ামে দিনটায় প্রথম ম্যাচে এসবিআলী ফুটবল একাডেমী খুলনা মুখোমুখি হয় রাজশাহীর হরিয়ান ফুটবল একাডেমীর সাথে। তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে এসবিআলী ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সেমিফাইনালে উঠে যায়। দলের হয়ে ইমরান, শিশির ও অন্তর একটি করে গোল করে দলকে শীর্ষে স্থাপন করেন। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ইয়াসিন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

সেমিফাইনাল ম্যাচ আগামী ৬ মে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। দল ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে, এবং এই জয়ে খুলনার তরুণরা আবারও নিজেরা দেখিয়ে দিয়েছে তাদের প্রশিক্ষণ ও সম্ভাবনা।

এসবিআলী ফুটবল একাডেমীর খেলোয়াড়দের তালিকা: আকাশ, হামিম, হোসাইন, জামিল, রিফাত, ইয়াসিন, শিশির, অন্তর, সুজন, সাব্বির, অংকন, বাইজিদ, সৌরভ, অনিক, রোহিত, তাজ, ইমরান, আবির, নাফিস, রাফি এবং আইয়ান। টিম ম্যানেজার: মোহাম্মদ ইউসুফ আলী; চীফ কোচ: শহিদুল ইসলাম; সহকারী কোচ: নুরুল ইসলাম শিমুল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo