1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

রায়েরমহল মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেটের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

খুলনার রায়েরমহল মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শুধুমাত্র আনন্দই দেয় না, এটি তাদের শারীরিক ও মানসিক সুস্থতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি নিয়মিত ক্রীড়া চর্চার গুরুত্ব জোর দিয়ে বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, উদারতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক। রায়েরমহল মহাবিদ্যালয়ের উন্নয়নে তিনি সবধরনের সহযোগিতার আশ্বাসও দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস-আর-রেজা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদী। অতিথিরা শিক্ষার্থীদের ক্রীড়া চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে কলেজ পরিচালনা ও শিক্ষাব্যবস্থার প্রশংসা করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রায়েরমহল মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও দৈনিক মানবজমিনের ব্যুরো প্রধান মোঃ রাশিদুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান রোকসানা পারভীন। উদ্বোধনী ও সমাপনী কার্যক্রম শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থী ও দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে সমাপ্ত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo