1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ব্রাজিলের কাছে ৩ গোলের হারতে হলো আর্জেন্টিনাকে, ম্যাচের পর হাতাহাতি

  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

যেকোনো পর্যায়ে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের উত্তেজনা সবসময়ই আলাদা রকমের। লাতিন আমেরিকার অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের আজ (শনিবার) মুখোমুখি লড়াইয়ে ব্রাজিলের সেলেসাওরা ৩-০ ব্যবধানে জয় লাভ করে। এই জয়ের মাধ্যমে ব্রাজিল আগামী নভেম্বরের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে, অন্যদিকে আর্জেন্টিনা এই সুযোগ হাতছাড়া করল।

তবে হার সত্ত্বেও, আর্জেন্টিনা ‘বি’ গ্রুপে দ্বিতীয় স্থান ধরে রেখেছে, তাদের পয়েন্ট ৬। তাদের পিছনে অবস্থান করছে ভেনেজুয়েলা ও বলিভিয়া (প্রতিটি ৪ পয়েন্ট), এবং পেরু রয়েছে ০ পয়েন্টে। গ্রুপপর্বের শেষ ম্যাচে, আর্জেন্টিনা যদি বলিভিয়াকে হারাতে পারে, তবে তারা সেমিফাইনাল এবং বিশ্বকাপের টিকিট পাবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল (রোববার)রাত ২টায়।

ম্যাচের শেষ দিকে ব্রাজিল-আর্জেন্টিনার খেলোয়াড়রা হাতাহাতিতে জড়ায়। এই অশান্তির মধ্যে আর্জেন্টাইন খেলোয়াড় তোবিয়াস গয়তিয়া লাল কার্ড পেয়ে বহিষ্কৃত হন, যার ফলে পরবর্তী ম্যাচে তিনি বলিভিয়ার বিপক্ষে খেলতে পারবেন না।

ব্রাজিলের হয়ে এই ম্যাচে দুটি গোল করেন রিকেলমে হেনরিক এবং একটি গোল করেন এদুয়ার্দো কন্সেকাও। এই চলমান চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত অপরাজিত থাকায় ব্রাজিলের পয়েন্ট ৯, আর তারা বি গ্রুপের শীর্ষে অবস্থান করছে। রোববার শেষ হবে গ্রুপপর্ব, যেখানে আর্জেন্টিনা বলিভিয়া এবং ব্রাজিল ভেনেজুয়েলা ম্যাচগুলো খেলবে।

উল্লেখ্য, প্যারাগুয়েতে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট থেকে মোট সাতটি দল কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি সেমিফাইনালে পৌঁছাবে, আর বাকি তিনটি দল স্থান নির্ধারণে প্লে-অফে মুখোমুখি হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo