1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

খুলনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেটের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

খুলনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে এবং খুলনা জেলা ভাবে ক্রীড়া সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের পিএলসি খুলনা শাখার এসভিপি ও শাখা প্রধান মোঃ নাহিদুল ইসলাম। প্রধান উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের দৌলতপুর শাখার এসভিপি ও শাখা প্রধান তাজবীন আলম খান, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ্ আসিফ হোসেন রিংকু, এসএম জাকির হোসেন রিপন, মোঃ বেলাল হোসেন, বিভাগীয় কোচ মোঃ মনোয়ার আলী মনু, জেলা কোচ মোঃ সামছুল আলম রনি, আজিজুর রহমান জুয়েলসহ বিভিন্ন স্কুলের কোচ ও শিক্ষকগোষ্ঠী। দেশের বিভিন্ন স্কুলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করেছেন। উদ্বোধনী দিনে খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উৎসাহ দেখা যায়, যা পুরো অনুষ্ঠানে প্রাণের দোলা সৃষ্টি করে। সূচনা খেলায় গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মুখোমুখি হয় ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের। চলমান এ টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রজন্মের ক্রিকেটাররা নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo