1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

নাটকীয় প্রবেশ: জাতীয় ক্রিকেটাররা হজ্জ এজেন্সিতে যুক্ত

  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

হজ্জের জন্য যাতায়াতের জন্য এজেন্সি ব্যবসায় অনেক আগে থেকেই নাম লিখিয়েছেন অনেকেই। তবে এবার এটি বৃহৎ পরিসরে উদ্যোগের সঙ্গে যাত্রা শুরু করেছে। শুক্রবার সন্ধ্যায় যশোরের আরএন রোডে ‘ফ্লাই রিহলার’ নামে নতুন হজ্জ এজেন্সির প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের দুই খ্যাতনামা ফাস্ট বোলার – তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী। এর পাশাপাশি যোগ দেন আরও একজন খ্যাতনামা ফাস্ট বোলার, এবাদাত হোসেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন যশোরের দারুল আরকাম মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা আব্দুল মান্নান কাসেমী।

‘ফ্লাই রিহলার’ এর ব্যবস্থাপনা পরিচালক ও ক্রিকেটার তানজিম হাসান সাকিব বলেন, হজ্জ ও ওমরা শুধু সফরের জন্য নয়; এটা মানুষের অন্তর্দৃষ্টির এক গভীর আকাক্সক্ষা। আল্লাহর ঘরে যাওয়ার বাসনা সকল মুসলিমের স্বপ্ন। একজন ক্রিকেটার হয়েও আমি বিভিন্ন ব্যবসায় যুক্ত থাকতে পারতাম, কিন্তু মানুষের স্বপ্ন পূরণের জন্য এই ব্যবসায় প্রবেশ করেছি। এটি কেবল ব্যবসা নয়, বরং দাওয়াতের এক দিক। আমি মনে করি, আমাদের মাধ্যমে মানুষ তার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবে—এটা আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

অন্য একজন ফাস্ট বোলার ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী জানান, হজ্জ এজেন্সিগুলোর দীর্ঘদিনের অনিয়ম, প্রতারণা, বাড়ি ভাড়া সমস্যা ও ভিসা জটিলতার কারণে হাজার হাজার হজযাত্রী বছরব্যাপী দুর্ভোগ ও অনিশ্চয়তার শিকার হন। তাই ‘ফ্লাই রিহলার’ শুরু হয়েছে মানসম্পন্ন সেবা নিশ্চিত করার জন্য। ইতোমধ্যে ঢাকা, যশোর ও ঝিনাইদহে শাখা চালু করা হয়েছে। শীঘ্রই সিলেটসহ বাংলাদেশের সব জেলায় এই সেবা পৌঁছে দেয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল মুদেররেসীন সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম, যশোর মহিলা আলিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, ইসলামী ব্যাংকের যশোর শাখার ম্যানেজার জামিনুর রহমান, আল ফিকহ ও আকিদা বিভাগের লেকচারার, আসসুন্নাহ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক খালিদ আব্দুল্লাহ মাদানি-সহ অন্যান্য অতিথি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo