1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
বিল উত্থাপন করতে থমকে গেলেন প্রতিমন্ত্রী নুর; স্পিকার বললেন ‘আবার বলুন’ প্রতিনিধি সরিয়ে প্রশাসক নিয়োগের বিধান রেখে পাঁচটি স্থানীয় সরকার বিল পাস বিল উত্থাপনে থমকে পড়লেন প্রতিমন্ত্রী নুর; স্পিকার বললেন ‘আবার বলুন’ জামায়াতসহ বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছেন পুলিশ প্রশাসনে বড় রদবদল: চার অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার বদলি রায় কার্যকর হলে ছেলেটির আত্মা শান্তি পাবে: শহীদ আবু সাঈদের মা গণপরিবহনের ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া দেখা যাবে: সড়ক পরিবহনমন্ত্রী অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বিরোধীদের আপত্তি সত্ত্বেও জাতীয় সংসদে দুটি বিল পাস লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম ঢাকায় গ্রেপ্তার

খুলনায় হামের উপসর্গে নয় মাসের শিশুর মৃত্যু

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নয় মাস বয়সী শামীম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক আইনুল ইসলাম বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার (৮ এপ্রিল) ঝিনাইদহের কালীগঞ্জ থেকে শামীমকে তার বাবা-মা নিয়ে এসেছে। শিশু হামের উপসর্গ দেখা দেয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত শিশুটি কিছুটা সুস্থ থাকায় তার পরিবার তাকে নিয়ে ফের ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হয়।

কিন্তু পথিমধ্যে শ্বাসকষ্ট তীব্র হলে পরিবার আবার শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে পুনরায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল পরিচালক আইনুল ইসলাম জানান, ‘‘হামের কারণে শামীমের মৃত্যু হয়েছে, এমনটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। শিশুটির টনসিল ও ব্রংকাইটিসের উপসর্গও ছিল।’’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo