1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবলারদের প্রতি মাসে ১ লাখ টাকা বেতন ঘোষণা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের অনূর্ধ্ব-২০ ফুটবল দল টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের গৌরব অর্জন করেছে। ভারতের বিপক্ষে টাইব্রেকারে জয়ী হয়ে শিরোপা নিশ্চিত করার পর শনিবার (৪ এপ্রিল) রাতে দেশে ফিরলে চ্যাম্পিয়নদের জন্য উষ্ণ সংবর্ধনার আয়োজন করা হয়।

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে দলকে নিয়ে যাওয়া হয় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে, যেখানে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়, কোচিং স্টাফ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে বাংলাদেশের ফুটবল ফেডারেশন (বাফুফে) চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড়কে এককালীন ১ লাখ টাকা করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করে। ঢাকা সিটি করপোরেশনের পক্ষ থেকেও আলাদা আর্থিক প্রণোদনার কথাও জানানো হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আগে থেকে সংক্ষিপ্তভাবে আর্থিক প্রণোদনার কথা নিশ্চিত করেছিলেন, তবে বিস্তারিত ঘোষণা করার জন্য তিনি তখন অপেক্ষা করার অনুরোধ করেছিলেন। অবশেষে জাতীয় ক্রীড়া দিবসে ক্রীড়া মন্ত্রালয় থেকে চমক তুলে ধরে আরও বড় ঘোষণা করা হয়েছে — অনূর্ধ্ব-২০ সাফজয়ী প্রতিটি খেলোয়াড়কে প্রতি মাসে ১ লাখ টাকা করে বেতন দেওয়া হবে।

এই ঘোষণায় চ্যাম্পিয়নাদের আর্থিক নিরাপত্তা বাড়বে এবং ভবিষ্যতে তরুণ খেলোয়াড়দের পেশাদার জীবন গঠনে সহায়ক ভূমিকা রাখার প্রত্যাশা তৈরি হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo