1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: ডা. শফিকুর রহমান বিরোধীদলের নেতা, সৈয়দ আবদুল্লাহ তাহের উপনেতা আজ থেকে জ্বালানি তেলের রেশনিং উঠে যাচ্ছে, বিক্রি স্বাভাবিক ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে গেজেটে: ত্রয়োদশ সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিক; উপনেতা তাহের সাংবাদিক আনিস আলমগীর জামিনে মুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম ও পুরোহিতদের মাসিক সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন অস্ত্রোপচারের পর আইসিইউতে মির্জা আব্বাস রেলমন্ত্রী: ঈদযাত্রায় প্রতিদিন ট্রেনে প্রায় ৪২ হাজার যাত্রী পরিবহন করা হবে মির্জা আব্বাসকে আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না স্পিকার ও ডেপুটি স্পিকার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ‘ক্রাশ’ পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে খুলনা মহানগরীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম হিসেবে ‘ক্রাশ প্রোগ্রাম’ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ২১ নম্বর ওয়ার্ডের এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে নগরবাসীকে সচেতন করে তুলতে এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এই প্রস্তুতিমূলক কর্মসূচি নেওয়া হয়েছে। পরপর প্রতিটি ওয়ার্ডে এভাবে অভিযান চালিয়ে জনগণকে স্বপ্রণোদিত করে অংশগ্রহণে নিয়ে আসা হবে। তিনি বলেন, সিটি কর্পোরেশন নর্দমা পরিষ্কার এবং মশক নিধনে কাজ করবে, কিন্তু জনগণেরও দায়িত্ব আছে — নর্দমা ও কোনো জলাশয়ে বর্জ্য না ফেলতে হবে।

প্রশাসক কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং সাধারণ মানুষকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান। তিনি আরও বলেন, সকলের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই মারাত্মক রোগের সংক্রমণ রোধ করা সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামসেদ খোন্দকার, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনাসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo