1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক মোস্তফা ফরহাদ নিহত

  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

শ্বশুরবাড়ি যাওয়ার পথে ভ্যান থেকে ছিটকে পড়ে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাতক্ষীরার এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত প্রায় ৯টায় পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা–খুলনা মহাসড়কের কুমিরা অভয়তলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম মোস্তফা ফরহাদ হোসেন (৩২)। তিনি সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার ঠিকাদার আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয়রা জানায়, ফরহাদ তার স্ত্রীর সঙ্গে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটা এসে সেখানে ভ্যানে চড়েন এবং যশোর কেশবপুর উপজেলার মহাদেবপুরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিরতিহীনভাবে ভ্যান থেকে ছিটকে পড়েন।

পথচারীদের বর্ণনা অনুযায়ী বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপ দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা ওই ট্রাকটিকে আটক করে; তবে চালক পালিয়ে যেতে সক্ষম হন।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুল কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo