1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সাংবাদিক আনিস আলমগীর জামিনে মুক্ত

  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

সাংবাদিক আনিস আলমগীর শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্ত হয়েছেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান, আনিস আলমগীরের জামিনের সব কাগজপত্র এক দিন আগে কারাগারে পৌঁছায়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি স্বজনদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে যান।

জানা যায়, গত বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) দ্বারা দায়ের করা মামলায় আদালত আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। এর ফলে তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই তিনি জামিন পেয়েছেন। তার আইনজীবী তাসলিমা জাহান জানিয়েছেন, আইনগত কোনো বাধা না থাকায় দ্রুতই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মেডনগর পুলিশের গোয়েন্দা ব্যুরো (ডিবি) নিয়ে যায়। পরদিন ১৫ ডিসেম্বর তাকে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় এবং রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উচ্চ আদালত ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo