1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: ডা. শফিকুর রহমান বিরোধীদলের নেতা, সৈয়দ আবদুল্লাহ তাহের উপনেতা আজ থেকে জ্বালানি তেলের রেশনিং উঠে যাচ্ছে, বিক্রি স্বাভাবিক ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে গেজেটে: ত্রয়োদশ সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিক; উপনেতা তাহের সাংবাদিক আনিস আলমগীর জামিনে মুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম ও পুরোহিতদের মাসিক সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন রেলমন্ত্রী: ঈদযাত্রায় প্রতিদিন ট্রেনে প্রায় ৪২ হাজার যাত্রী পরিবহন করা হবে অস্ত্রোপচারের পর আইসিইউতে মির্জা আব্বাস মির্জা আব্বাসকে আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না স্পিকার ও ডেপুটি স্পিকার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

  • আপডেটের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বিষয়টি তিনি শনিবার (১৪ মার্চ) বিকেলে কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে জানান।

মন্ত্রী বলেন, আগামীকাল অনুষ্ঠিত অধিবেশন শেষের পর সংসদ মুলতবি থাকবে ২৮ মার্চ পর্যন্ত। এরপর ২৯ মার্চ থেকে অধিবেশন পুনরায় শুরু হয়ে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

বৈঠকে প্রথম অধিবেশন চলাকালীন উত্থাপনযোগ্য বিষয় ও কার্যসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশোধন ও সংস্কারের অনুপ্রসর বিষয়গুলো সংসদে তোলা হবে এবং সেগুলো নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।

কমিটির বৈঠক সাড়ে ১২টায় শুরু হয় এবং এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, যিনি কমিটির সভাপতি। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৈঠকে সিদ্ধান্ত হয় যে, সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন অধিবেশন বেলা ৩টায় শুরু হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে অধিবেশন ৩০ এপ্রিল সমাপ্ত হবে। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর সর্বমোট ৫০ ঘণ্টার আলোচনার সময় বরাদ্দ রাখা হয়েছে। প্রয়োজন হলে স্পিকারের অনুমতিতে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তন করা যাবে।

সংসদ সচিবালয় জানিয়েছে, এই অধিবেশনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ৮টি প্রশ্ন ও অন্যান্য মন্ত্রীদের জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এর পাশাপাশি বিধি–৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি–১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং এমপি মুহাম্মদ নওশাদ জমিরসহ অন্যান্য সদস্যরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo