1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

প্রথমবার টেলিভিশনে আসছে জনপ্রিয় সিনেমা ‘উৎসব’

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় আসছে বহুল আলোচিত সিনেমা ‘উৎসব’। ঈদুল ফিতর উপলক্ষে এই সিনেমাটি দেখে নেওয়ার সুযোগ পাবেন দর্শকেরা। মাছরাঙা টেলিভিশন এই সিনেমাটি ঈদের দিন দুপুর ২:২০ মিনিটে প্রচার করবে, যেখানে দেখা যাবে তারকাখচিত এক অসাধারণ কাস্ট।

তানিম নূর পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন দেশের স্বনামধন্য তারকারা, যেমন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্যজ্যোতি, সাদিয়া আয়মানসহ আরও অনেক অভিনেতা।

সিনেমাটি গত বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়, এবং মুক্তির পর থেকেই দর্শকরা এবং সমালোচকরা এর ব্যাপক প্রশংসা করেন। দেশের পাশাপাশি ইউরোপ ও আমেরিকার বিভিন্ন প্রেক্ষাগৃহেও সিনেমাটি দর্শকদের উপচেপড়া ভিড় সৃষ্টি করেছিল।

যদিও এটি ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে মুক্তি পেয়েছে, কিন্তু এখনও অনেক দর্শক টেলিভিশনে সেটি উপভোগের সুযোগ পাননি। এবার এ সে সুযোগ করে দিলো মাছরাঙা টেলিভিশন।

‘উৎসব’ সিনেমাটি নব্বই দশকের আবহে নির্মিত, যা গভীর হাস্যরস ও নাটকীয়তায় পরিপূর্ণ। এই সিনেমা অবলম্বন করা হয়েছে কিংবদন্তি ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের বিখ্যাত গল্প ‘এ ক্রিস্টমাস ক্যারল’-এর। এই অসাধারণ সাহিত্যকথা যেন নতুন করে জীবন পেয়েছে এই চলচ্চিত্রে, যা দর্শকদের মনে দাগ কাটবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo